কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ৬ ইউনিয়নের মধ্যে ৫টিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।সোমবার (১৬ নভেম্বর ২০২৬) জেলা প্রসাশনের এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট ইউনিয়নের  ৫ প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন।

এতে, উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়নে গত মাসে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রশাসক নিয়োগের ব্যবস্থা নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগ।

উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিম সিকদার, দক্ষিণ ধুরুং ইউনিয়নে  কামরুল হাসান সিকদার, লেমশীখালী ইউনিয়নে  মোহাম্মদ আজম খান, কৈয়ারবিল ইউনিয়নে  মোহাম্মদ ইদ্রিস খোন্দকার খোকন, ও আলী আকবর ডেইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  আকতার কামাল সিকদারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, মেয়াদ উত্তীর্ণ ৫ ইউনিয়নে আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগ ৫ জনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। সংশ্লিষ্ট নতুন প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে। তাঁদের সোমবার নির্বাহী কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে।

এদিকে,দক্ষিণ ধুরুং ইউপিতে সাবেক ছাত্র নেতা কামরুল হাসান সিকদার প্রশাসক হওয়ার খবরে স্থানীয় কর্মী সমর্থক ও বিএনপির নেতা কর্মীরা ধুরুং বাজারে  আনন্দ মিছিল  করেন,এবং ফুলের মালা দিয়ে তাকে  বরণ করে নেন।

এছাড়া, লেমশীখালী ইউপি'র প্রশাসক আজম খানের কর্মী সমর্থকেরা ধুরুং বাজারে  আনন্দ মিছিল করেন,এসময় স্থানীয়  বিএনপির নেতা কর্মীরা  তাকে ফুল দিয়ে বরণ করে নেন।  

উল্লেখ্য, বড়ঘোপ ইউনিয়নের মেয়াদ পূর্ণ না হওয়ায় সেখানে প্রশাসক নিয়োগ হয়নি বলেও জানা গেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024