জামালপুরের ইসলামপুরে পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আটক করা হয়। 


আজ সোমবার (১৫ নভেম্বর) দুপুরে জুয়া খেলা নিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ব্যক্তিদের জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হলে সংশ্লিষ্ট বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 


এর আগে গতকাল রোববার রাতে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামে অভিযান চালিয়ে জুয়াড়িদের এবং পৌর শহরেরে বিজয় চত্বর এলাকায় থেকে ত্ঁদের আটক করে ইসলামপুর থানা-পুলিশ। 


গ্রেপ্তার জুয়াড়িরা হলো, ইউনিয়নের সভুকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আল আমিন (২৮), মৃত সেকান্দরের ছেলে মো. রহিম (২৬), মৃত আব্দুল বাছেদের ছেলে আবুল কাশেম (৩৮), মৃত বিসু শেখের ছেলে জয়নাল আবেদীন (৪২) এবং আব্দুল কুদ্দুসের ছেলে আবু আনছার (৩০)। এ ছাড়া গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর নতুন বলিদাপাড়া এলাকার ঠান্ডা মিয়ার ছেলে রিপন মিয়াকে (৩০) আটক করা হয়।



ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সভারচর এলাকার বাসিন্দা মতিউর রহমানের পুকুর পাড়ে জুয়া খেলা অবস্থায় পাঁচ জুয়াড়িকে আটক করে পুলিশ। এ সময় জুয়া খেলার বিভিন্ন সামগ্রীর জব্দ করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র পাল বাদী হয়ে আটক জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া খেলা নিরোধ আইনের মামলা করেছেন। মামলায় আটকদের ছাড়াও পাঁচজন পলাতক এবং অজ্ঞাতনাম চার থেকে পাঁচ ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে। 


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, 'সভারচর এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় পাঁচ জুয়াড়িকে আটক করা হয়। এসময় আরও পাঁচ জুযাড়ি পালিয়ে গেছে। জুয়া খেলা নিরোধ আইনের মামলায় জুয়াড়িদের আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকা জুয়ামুক্ত রাখতে আমাদের অভিযান চলমান।'





প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024