|
Date: 2026-11-14 20:45:34 |
রংপুরের পীরগাছায় আগামীকাল ১৬ নভেম্বর (সোমবার) রাতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বগুড়ার মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়ার তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
উপজেলার কদমতলা বাজারে অবস্থিত দারুল উলুম দ্বীনিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করবেন বগুড়ার পাঁচপীর আলহাজ আবুল হোসেন হাফিজিয়া কওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মামুনুর রশিদ।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ শাহ রনজু মিয়ার সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আফছার আলী। এছাড়া সম্মানিত, বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
মাদ্রাসার হাফেজ ছাত্রীদের মাঝে বোরকা বিতরণ উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে মহিলাদের জন্য পর্দার সঙ্গে তাফসির শোনা ও দেখার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের দলে দলে যোগ করে কোরআনের তাফসির শোনার আহ্বান জানিয়েছেন মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষে রেজাউল ইসলাম।
© Deshchitro 2024