|
Date: 2026-11-14 20:01:29 |
প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী আবহমান বাংলার ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করে বর্ণিল আয়োজনে শেরপুরে উদযাপিত হলো ‘নবান্ন উৎসব’। শনিবার (১৪ নভেম্বর) সৃষ্টি সেন্ট্রাল স্কুল শেরপুর ক্যাম্পাসে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবমুখর এই আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় তার বক্তব্যে বলেন, "আমরা সৃষ্টি শিক্ষা পরিবার সবসময় পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকি। এরই ধারাবাহিকতায় আমাদের এই ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের আয়োজন, যা নতুন প্রজন্মের সাথে আমাদের গ্রামীণ সংস্কৃতির সেতুবন্ধন তৈরি করে।" নবান্ন উৎসব উপলক্ষে বিদ্যালয়ের প্রাঙ্গণ ও শ্রেণিকক্ষগুলো বর্ণিল সাজে সাজানো হয়। উৎসবে গ্রামীণ ঐতিহ্যবাহী পিঠা-পুলি, নতুন চালের পায়েস এবং নানা রকমের দেশীয় খাবারের সমাহার ছিল চোখে পড়ার মতো। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস এক মিলনমেলায় পরিণত হয়।
© Deshchitro 2024