কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব’-এর (রেজি. নং- ৯৮৭৩৬/১২) ১৮ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক ফরিদ খানের অনুমোদনে ঘোষিত এই কমিটিতে মো. মিলন মিয়াকে সভাপতি এবং মো. সাঈদী হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

​নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহসভাপতি মো. বেলাল হোসেন (দৈনিক খবর ও দৈনিক তৃতীয় মাত্রা), সহসভাপতি মো. জেলল রানা (দৈনিক বার্তাঘর ও দৈনিক গণ দাবি), সহসাধারণ সম্পাদক মো. রাহিমুল ইসলাম (নাগেশ্বরী টিভি ও দৈনিক দিক দিগন্ত), সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম (সাপ্তাহিক দুধকুমার কচাকাটা ও দৈনিক স্বদেশ বিচিত্রা) এবং সহসাংগঠনিক সম্পাদক মো. শাহরিয়ার সৃজন (হামার কুড়িগ্রাম ও দৈনিক যুগের কণ্ঠস্বর)।

​এ ছাড়া কমিটিতে ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে এম এম রিয়াজুল ইসলাম রুহী, কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান মীম, প্রচার সম্পাদক শ্রী কাজল কুমার মোহন্ত এবং আইসিটি সম্পাদক হিসেবে মো. সজিব মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

​কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. সাদিকুল ইসলাম। সাধারণ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. ফরিদুল ইসলাম, মো. মোস্তফা কামাল, মো. ইদ্রিস আলী, মো. শামীম হোসেন, মো. রাসেল মিয়া ও মো. বেলাল হোসেন।

​দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি মো. মিলন মিয়া কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা সবাই সর্বদা ন্যায়ের পক্ষে থাকব এবং ঐক্যবদ্ধভাবে মিলেমিশে কাজ করব।”

​স্থানীয় গণমাধ্যমকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটির মাধ্যমে নাগেশ্বরীতে সাংবাদিকদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024