দিনাজপুরের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। এরই ধারাবাহিকতায় অভিযানে ১৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (টেনসিউইন ০. ৫ ) এবং একটি ডিসপ্লে মোটরসাইকেলসহ মো. হাবিবুর রহমান (২৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
​শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ৫৫মিনিটে ২৯ বিজিবির অধীনস্থ মনিপুর বিওপির একটি টহলদল কোতোয়ালি থানার শালকি দক্ষিণপাড়া নামক স্থানে এই অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
​আটককৃত মো. হাবিবুর রহমান দিনাজপুরের কোতোয়ালি থানার মনিপুর গ্রামের কমলপুর পোস্টের বাসিন্দা। 
বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ১,৩৮,৭৮০টাকা।
​এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়েরপূর্বক তাকে মাদকসহ হস্তান্তর করা হয়েছে।
​ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে ২৯ বিজিবি সবসময় দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024