|
Date: 2026-11-12 16:41:23 |
লালপুর (নাটোর) প্রতিনিধি : লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোঃ মেশকাতুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মুনজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ, লালপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু , উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু , গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু , লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
© Deshchitro 2024