|
Date: 2026-11-11 18:15:49 |
হবিগঞ্জের বানিয়াচংয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ জেলা পরিষদ। বুধবার (১১ নভেম্বর) জেলা পরিষদের উদ্যোগে বানিয়াচং মাদরাসাতুল হারামাইন পাড়াগাও, বানিয়াচং ডাকবাংলো ও বানিয়াচং থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এ সময় বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।
এ সময় হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে। জেলা পরিষদের পক্ষ থেকে সবুজায়ন কর্মসূচি অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং সবুজ-শ্যামল পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
© Deshchitro 2024