১৪ নম্বর ওয়ার্ডের সেহড়া খাল পরিষ্কার ও খনন কার্যক্রম চলমান


ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়ের নির্দেশক্রমে আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের সেহড়া খালের চরপাড়া কফি ক্ষেত সংলগ্ন এলাকায় পরিষ্কার ও খনন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


এ সময় খালে জমে থাকা ইট, পাথরের খোয়া, ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি খালের ওপরের গাছপালা পরিষ্কার করা হচ্ছে।


নগরীর জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এ কার্যক্রম চলমান রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024