কর্মব্যস্ত জীবনের প্রতিটি মুহূর্ত ছুটে চলে দায়িত্ব আর কর্তব্যের টানে। পেশাগত ব্যস্ততা, সামাজিক দায়বদ্ধতা ও নানা দায়িত্বের ভিড়ে অনেক সময় প্রিয় মানুষগুলোর জন্যই আলাদা করে সময় বের করা হয়ে ওঠে কঠিন। অথচ জীবনের প্রকৃত আনন্দ ও প্রশান্তি লুকিয়ে থাকে সেই প্রিয়জনদের সান্নিধ্যেই।

এমনই এক অনুভূতির কথা তুলে ধরেছেন লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাহসী  সাংবাদিক সাইফুল ইসলাম। কাজের ব্যস্ততায় পরিবারকে পর্যাপ্ত সময় দিতে না পারার আক্ষেপ থাকলেও, সব ব্যস্ততার মাঝে একটু প্রশান্তির খোঁজে স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুরে এসেছেন পাহাড়ের অপরূপ সৌন্দর্যে ঘেরা বান্দরবানের নীলাচলে।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লিখেছেন,

“কাজের শত ব্যস্ততা আর দায়িত্বের মাঝে পরিবারকে সময় দেওয়াটাই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবুও সব কিছু একপাশে রেখে গতকাল হুট করেই পরিবারকে নিয়ে চলে গেলাম পাহাড়ে ঘেরা নীলাচলে। সহধর্মিণীর হাত ধরে বাচ্চাদের নিয়ে মেঘের রাজ্যে এই হঠাৎ বেড়াতে আসাটা আমাদের জন্য এক দারুণ অভিজ্ঞতা। ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে প্রিয়জনদের সঙ্গে কাটানো এই সময়টুকুই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”

সত্যিই, জীবনের সব অর্জন, ব্যস্ততা আর দায়িত্বের ঊর্ধ্বে পরিবারের হাসিমাখা মুখগুলোর মূল্য অপরিসীম। পাহাড়ের মেঘমাখা সৌন্দর্য, প্রকৃতির নীরবতা আর প্রিয়জনদের সান্নিধ্যে কাটানো কিছু মুহূর্ত যেন নতুন করে বাঁচার অনুপ্রেরণা জোগায়। কর্মব্যস্ত জীবনের মাঝেও এমন ছোট্ট আয়োজন মনে করিয়ে দেয় জীবন শুধু দায়িত্ব পালনের নাম নয়, জীবন মানে প্রিয় মানুষগুলোর হাত ধরে কিছু সুন্দর স্মৃতি জমিয়ে রাখাও।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024