|
Date: 2026-11-10 22:38:01 |
রাজধানীর শ্যামলীতে ঠিকানা পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আল্লাহর অশেষ রহমতে এবং সময়মতো পদক্ষেপে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে শ্যামলীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ চলন্ত বাসটিতে আগুন জ্বলে উঠলে স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও নির্বাপণ কাজ শুরু করে। তাদের আন্তরিক প্রচেষ্টায় মাত্র অল্প সময়ের মধ্যে, অর্থাৎ রাত ৯টা ৩৪ মিনিটের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার শিহাব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বর্তমানে ডাম্পিং ও কুলিং ডাউনের কাজ চলছে। আগুন পুরোপুরি নির্বাপণ ও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তদন্ত সাপেক্ষে এটি নাশকতা কি না, সে বিষয়ে নিশ্চিত করে বলা সম্ভব হবে।
© Deshchitro 2024