মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।

স্যাটেলাইট দীপ্ত টিভির লোহাগাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল ওয়াহাবের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক  প্রকাশ করেছেন  লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন।

মায়ের মৃত্যু যে কোনো সন্তানের জীবনে এক অপূরণীয় শূন্যতা। মমতা, স্নেহ, ভালোবাসা আর নিঃস্বার্থ আশ্রয়ের অপর নাম মা। জীবনের প্রতিটি কঠিন সময়ে যিনি সন্তানের পাশে ছায়ার মতো থাকেন, সেই মমতাময়ী মায়ের বিদায় পরিবারের জন্য এক গভীর বেদনার মুহূর্ত। একজন সন্তান হারালেন তার  জীবনের সবচেয়ে আপন আশ্রয়, আর পরিবার হারাল স্নেহ-মমতায় ঘেরা এক প্রিয় অভিভাবককে।

সাংবাদিক আব্দুল ওয়াহাবের মায়ের মৃত্যুতে লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

শোকবার্তায় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, মায়ের মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি শোকাহত সাংবাদিক আব্দুল ওয়াহাব ও তার পরিবারের সদস্যদের এই কঠিন শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024