|
Date: 2026-11-09 16:45:20 |
বরিশাল নগরীর নতুনবাজার এলাকায় বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত নওশীন।
অভিযানকালে বিভিন্ন ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ড্রাগ লাইসেন্স, অনুমোদনবিহীন ও অনিবন্ধিত ওষুধ বিক্রি এবং অনুপযুক্ত তাপমাত্রায় ওষুধ সংরক্ষণসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় দোকানগুলোকে মোট ৩৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ও মানসম্মত ওষুধের সরবরাহ নিশ্চিত করা এবং ওষুধের বাজারে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওষুধের দোকানে অনিয়ম, অব্যবস্থাপনা ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© Deshchitro 2024