|
Date: 2026-11-09 01:28:23 |
ময়মনসিংহ জেলার ফুলপুরে জাতীয় সমবায় দিবস পালনে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জেলা (উঃ) বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মির্জা রাশিদ আহম্মেদ। উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিমের সঞ্চলনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন খান, ইকবাল হোসেন, পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র মো. আমিনুল হক, প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াজেদুল ইসলাম, কুদরত আলী, একেএম তোজাম্মেল হক রুবেল, দেলোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি রমজান আলী সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় সমিতির নেতৃবৃন্দ।
© Deshchitro 2024