|
Date: 2026-11-09 00:08:59 |
প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ডায়বেটিস দিবস। ডায়বেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের সঠিক চিকিৎসা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার এই দিবসের প্রধান উদ্দেশ্য।
ডায়বেটিস প্রতিরোধে প্রথম পদক্ষেপ হলো স্বাস্থ্যকর জীবনযাপন। প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, ফলমূল, ডাল, আঁশযুক্ত খাবার এবং পরিমিত পরিমাণে পুষ্টিকর খাবার রাখতে হবে। অতিরিক্ত চিনি, কোমল পানীয়, ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার পরিহার করা জরুরি। পাশাপাশি প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা শারীরিক ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে হবে। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা, পর্যাপ্ত ঘুম এবং ধূমপান পরিহারও ডায়বেটিসের ঝুঁকি কমাতে সহায়তা করে।
প্রাথমিক পর্যায়ে ডায়বেটিস শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক ক্ষেত্রে ডায়াবেটিসের লক্ষণ স্পষ্টভাবে প্রকাশ পায় না। অতিরিক্ত পিপাসা, ঘন ঘন প্রস্রাব, অস্বাভাবিক ক্ষুধা, ক্লান্তি এবং দ্রুত ওজন কমে যাওয়া এ রোগের সম্ভাব্য লক্ষণ। ডায়বেটিস নির্ণয় করতে হলে ওজিটিটি (OGTT) টেস্ট করতে হবে। তাই ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করা উচিত। ডায়াবেটিস শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এবং নিয়মিত রক্তের শর্করা পর্যবেক্ষণ করতে হবে। যদি ডায়বেটিস না হলে সংক্রামক রোগ সহ হৃদরোগ ও কিডনী রোগ হতে পারে।
বাংলাদেশে ডায়বেটিস প্রতিরোধে সরকারি-বেসরকারি উদ্যোগ, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম এবং গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, সামাজিক সংগঠন ও সরকারি-বেসরকারি হাসপাতালে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলে সহজলভ্য ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
সর্বশেষে বলা যায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণের চেয়ে প্রতিরোধের উদ্যোগ গ্রহণ অনেক বেশি কার্যকর। সঠিক সময়ে সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বিশ্ব ডায়বেটিস দিবস ২০২৬ এর অঙ্গীকার হোক সচেতনতা, প্রাথমিক পদক্ষেপ এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডায়াবেটিসমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা।
এস. এম. এম. মুসাব্বির উদ্দিন
সেশন: ২০২০-২১
ইউনিভার্সেল মেডিকেল কলেজ
রেফারেন্স:
১) https://worlddiabetesday.org/
২) https://www.who.int/campaigns/world-diabetes-day/2026
৩) https://idf.org/news-and-resources/news/wdd-2026-27/
© Deshchitro 2024