|
Date: 2026-11-08 18:18:10 |
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’-তে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন। সভায় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ সঞ্চিতা বিশ্বাস, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মোবাইল কোর্টের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
© Deshchitro 2024