বগুড়ার আদমদীঘিতে পুকুর পাড়ে বাঁশ ঝাড়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ৫জন পেশাদারী জুয়াড়িকে গ্রেফতার করেছে চাঁপাপুর ক্যাম্পের পুলিশ। গত শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টায় আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের তারকা গ্রামের জনৈক সামাদ আলীর পুকুর পাড়ে জুয়া খেলার সময় টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির পুর্বসিংড়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে ছবেদ আলী, তারতা পালপাড়ার বিমল চন্দ্র পালের ছেলে বিনয় চন্দ্র পাল, উপেন্দ্র নাথ পালের ছেলে রঘুনাথ পাল, শরৎ চন্দ্র পালের ছেলে সনাতন চন্দ্র পাল,  আড়াইল গ্রামের ভবেশ চন্দ্রের ছেলে রতন বর্মন।
পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত  রাতে আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের তারতা পালপাড়া গ্রামে জনৈক সামাদ আলীর পুকুর পাড়ে বাঁশ ঝাঁড়ে টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে। এমন সংবাদের মাধ্যমে উল্লেখিত স্থানে চাঁপাপুর পুলিশ ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে পেশাদারী ৫জন জুয়াড়িকে গ্রেফতার করেন। এ সময় তাদের নিকট থেকে জুয়া খেলার বোর্ডে থাকা ১ হাজার ৮৬০ টাকা, মোমবাতি, এক সেট প্লেয়িং কার্ড (তাস), ৫টি মোবাইল সেট, ৫টি গ্যাস লাইটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় জুয়া আইনে মামলা রুজু করে গতকাল শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024