দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​শনিবার ( ৭ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ৩আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

​দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড ভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান, জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ শাজাহান আলী,দিনাজপুর জেলা  বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডার মো. মোকছেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির সহ সভাপতি আক্তারুজ্জামান জুয়েলসহ প্রমুখ।

​আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরুষ্কৃত করা হয়। শেষে এক আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিবসের কার্যক্রম সম্পন্ন হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024