জামালপুরের দেওয়ানগঞ্জের রিয়াদুল ইসলাম ওরফে শ্রাবণ নামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 


বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছাত্রলীগ নেতা শ্রাবণকে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে দুপুরে নিজ বসতবাড়ি থেকে তাঁকে আটক করে দেওয়ানগঞ্জ মডেল থানা-পুলিশ।


ছাত্রলীগ নেতা শ্রাবণ পৌর শহরের বানিয়ানীরচর পশ্চিমপাড়া এলাকার নুর ইসলামের ছেলে। তিনি দেওয়ানগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেওয়ানগঞ্জ পৌর ছাত্রলীগের সদস্য। 


দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, 'গত ৯ জুন থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে ছাত্রলীগ নেতা শ্রাবণকে আদালতে সোপর্দ করলে সংশ্লিষ্ট বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।'




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024