|
Date: 2026-11-05 21:14:17 |
মানবিক সহায়তা নিয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। আজ ৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় মা’র সঙ্গে বসে থাকা শিশু জান্নাতের সঙ্গে কথা বলে তার পরিবারের অসহায়ত্ব ও আবাসন সংকটের বিষয়টি জানতে পারেন জেলা প্রশাসক।
জানা যায়, শিশু জান্নাত খুব সকালে না খেয়েই মায়ের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে আসে। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক শিশুটির সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তার প্রয়োজনের কথা মনোযোগ দিয়ে শোনেন। পরে শিশুটিকে খাবার ও নতুন পোশাক কিনে দেন তিনি।
এ সময় শিশুটির পরিবারের আবাসন সংকটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন জেলা প্রশাসক। অসহায় পরিবারটির জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
জেলা প্রশাসনের এ উদ্যোগে অসহায় মানুষের প্রতি সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণের চিত্র ফুটে উঠেছে। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের মুখে হাসি ফোটাতে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মানবিক এ উদ্যোগকে স্থানীয়ভাবে প্রশংসনীয় হিসেবে দেখা হচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক চাহিদা পূরণে প্রশাসনের এমন কার্যক্রম জনসেবার ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করছে।
© Deshchitro 2024