মোঃফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি


আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে ইউপি নির্বাচনে বিএনপি'র সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে।


অদ্য বৃহস্পতিবার(৫অক্টেবর) সন্ধ্যা সাড় ৬ টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের বিএনপি'র সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থীরা মনোনন পত্র উপজেলা বিএনপি'র সভাপতি সাবেক মেয়র মোঃ তোফাজ্জাল হোসেন খান দিলিপ এর নিকট জমা করেছেন। এদের মধ্যে রয়েছন আচমিতা উউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।


এসময় বক্তব্য রাখেন উপজেলার বিএনপির সভাপতি সাবেক মেয়র মোঃতোফাজ্জল হোসেন খান দিলিপ,সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন,উপজেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মিঠু,আচমিতা ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল হান্নান,সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম,সাধরণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।


বক্তরা বলেন যারা বিগত ১৭ বছর বিএনপি'র রাজনীতি করতে গিয়ে নির্যাতিত হয়েছেন,কারাবরন করেছেন,মামলা হামলার শিকার হয়েছে,পরিবার পরিজন ছেড়ে ছিলেন এমন ত্যাগী নেতা-কর্মীদের বাহির অন্য কোন সুবিধাবাদী নেতা-কর্মীদের যেন মনোননা দেওয়া হয়। আচমিত ইউনিয়ন বিএনপি'র সভাপতি এবং মনোনয়ন প্রত্যাশি চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান বলেন দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবো।আর যদি দল আমাকে মনোনয়ন নাও দেয় এবং দল থেকে যাকে মনোনয়ন দিবে আমি তার হয়ে দলের জন্য কাজ করবো।


এছাড়াও উপজেলা বিএনপি,পৌর বিএনপি এবং আচমিতা ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024