লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত। বৃহস্পতিবার(০৫নভেম্বর) মাসিক কল্যান সভায় লাখাই থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শরীফ আহমেদ, হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায়  হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার তারেক মাহমুদ মহোদয় লাখাই থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ শরীফ আহমেদ এর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। জেলা পুলিশ হবিগঞ্জের মাসিক অপরাধ সভায় অভিন্ন মানদণ্ডের আলোকে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ কে অক্টোবর /২০২৬ মাসের মাদক উদ্ধার,ওয়ারেন্ট তামিল, মামলা, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, মামলার আসামি গ্রেফতার,আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিবিধ দক্ষতার ভিত্তিতে পুলিশ সুপার হবিগঞ্জ জনাব মো: তারেক মাহমুদ মহোদয় হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে বিশেষ পুরস্কার প্রদান করেন। লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন ,ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় মান্যবর পুলিশ সুপার তারেক মাহমুদ স্যারকে, সর্বোপরি ধন্যবাদ জানাই আমার লাখাই থানার সকল অফিসার ও ফোর্সকে। যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই সফলতা।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024