|
Date: 2026-11-04 19:20:41 |
হবিগঞ্জের বানিয়াচংয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় ক্লাবগুলোর মধ্যে ৭৪সেট খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত মোঃ মেহরাব হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। এক সময় বানিয়াচং ক্রীড়া ক্ষেত্রে সুনাম ছিল। সেই সুনাম ফিরিয়ে আনতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। একজন ক্রীড়াবিদ কখনও মাদকসেবি হতে পারেন না।
সাবেক ছাত্রনেতা শেখ সোহেল আহমদ এর সঞ্চালণায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুজিবুল হোসেন মারুফ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহির হোসেন, গণঅধিকার পরিষদ নেতা তাওহীদ হাসান, বানিয়াচং ক্রিকেট ক্লাব সভাপতি ইকবাল হোসেন খান মনি ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাউছার আহমদ প্রমুখ।
© Deshchitro 2024