|
Date: 2026-11-04 14:05:13 |
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নাগেশ্বরী উপজেলার ৮নং হাসনাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করে এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান আনিস (সাবু)।
তিনি কেচর খাওয়া কাজীর মোড় গ্রামের নিবাসী মোঃ সাফীর সুযোগ্য পুত্র এবং মরহুম ভাঙ্গাইয়ের নাতি। এলাকায় তরুণ প্রজন্মের আইকন হিসেবে পরিচিত এই প্রার্থী ওয়ার্ডকে একটি মডেল ও জনকল্যাণমুখী এলাকায় রূপান্তরের প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি সুখী, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে তৃণমূল পর্যায়ে সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করার বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখে আনিছুর রহমান আনিস দিনরাত ১নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময়, মুরব্বিদের দোয়া নেওয়া এবং তরুণ সমাজের নানা সমস্যা নিয়ে মতবিনিময় করছেন তিনি। তাঁর এই গণসংযোগে এলাকার সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানিয়ে আনিছুর রহমান আনিস সংবাদমাধ্যমকে বলেন, "হাসনাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডকে একটি দারিদ্র্যমুক্ত, সুশিক্ষাবান্ধব ও বৈষম্যহীন আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমি আগামী ইউপি নির্বাচনে সদস্য পদে প্রার্থী হচ্ছি। নির্বাচিত হলে ওয়ার্ডের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে নিজেকে পুরোপুরি নিয়োজিত রাখব।"
তিনি ওয়ার্ডবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আরও বলেন, "আমার ওয়ার্ডের সম্মানিত মুরুব্বি, ভাই-বোন ও তরুণ বন্ধুদের কাছে আমি কায়মনোস্হ্যে দোয়া ও সমর্থন কামনা করি। আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন, যেন আপনাদের পাশে থেকে মেহনতী মানুষের অধিকার আদায় এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের ধারা বাস্তবায়ন করতে পারি।"
© Deshchitro 2024