|
Date: 2026-11-03 20:10:33 |
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নকশীকাঁথা ও উইক্যান বাংলাদেশের বাস্তবায়নে সংগঠনের নিজস্ব হল রুমে উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক প্রকল্পের আওতায় সোমবার(২ নভেম্বর) বিকাল ৪টায় সভায় জনসচেতনতা সৃষ্টিতে বাল্য বিবাহ প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন, মৃত্তিকা দিবস পালন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মসূচি গ্রহণ, লিগ্যাল এইড ও গ্রাম আদালত কর্মসূচিতে সহায়তাকরণ সহ অন্যান্য বিষয়ে কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্যসহ পরিকল্পনা প্রণয়ন করেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহানা হামিদ, শিক্ষক রনজিৎ বর্মন, কাশিমাড়ী ইউপি নাগরিক কমিটির সভাপতি বাবর আলী, সদস্য সুফিয়া খাতুন, শ্যামনগর ইউপি নাগরিক কমিটির সদস্য বেবী নাজনিন প্রমুখ।
নকশীকাঁথার সমন্বয়কারী তপন কুমার কর্মকারের সঞ্চালনায় সভায় আগামী এক বছরের পরিকল্পনা করা হয়। অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড,গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা,ইউরোপীয় ইউনিয়ন,নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে সভাটি অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024