রংপুরের পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্যসচিব দুঃখেশ্বর মালাকার, উপজেলা নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি বুধুয়া মিনজি, সাধারণ সম্পাদক নগেন্দ্রনাথ, সাংগঠনিক সম্পাদক সুমন মিনজি, নিরঞ্জন মিনজি, রবীন্দ্র খুজুর, আমরুল ভগোত, বুদু মিনজি, নারু ভগোত, ফাগুয়া ভগোতসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাতকালে উপজেলার বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দাবি তুলে ধরেন নেতৃবৃন্দ। এর মধ্যে রয়েছে বসতঘর নির্মাণ, শিক্ষা বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিনসহ বিভিন্ন সহায়তা। এসব কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন খাতে সরকারি বরাদ্দের জন্য তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন তাঁদের আবেদনের বিষয়গুলো বিবেচনার আশ্বাস দেন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পরে ইউ এন ওকে ফুলেল শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024