|
Date: 2026-11-03 14:41:01 |
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বাদ যোহর মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন
বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, শিল্পপতি ও ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলম।
মাদ্রাসার মুহতামিম মাওলানা নজরুল ইসলাম সিরাজীর সঞ্চালনায় মাহফিলের শুরুতে মাদ্রাসার শিক্ষার্থীরা হামদ, নাত, গজল ও কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করেন আল্লামা শাহ সুলতান আহমাদ নানুপুরী (রহ.)-এর সুযোগ্য নাতি, চট্টগ্রামের জামেয়া আজিজুল উলুম ফটিকছড়ি মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ আনাছ সুলতানী নানুপুরী। প্রধান আকর্ষণ হিসেবে তাফসির পেশ করেন ইসলামী সংগীত সম্রাট মরহুম আইনুদ্দীন আল আজাদ (রহ.)-এর ওস্তাদ হযরত মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করেন জামেয়া রহমানিয়া জমিরিয়া শিহর মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা ইমরান হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা মো. নুরুল ইসলাম হাসান, বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মমিন, মাদ্রাসার সেক্রেটারি ফারুক, সৌদি প্রবাসী শাহ আলম, মাদ্রাসার কোষাধ্যক্ষ আব্দুল মন্নান পাটোয়ারী, সদস্য বাবলু, ব্যাংকার জামাল এবং সিনিয়র সহসভাপতি আমির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিলের শেষপর্বে মাদ্রাসার সভাপতি মোহাম্মদ শাহ আলম প্রতিষ্ঠানটির উন্নয়নে ১ লাখ টাকা অনুদান ঘোষণা করেন। এ ছাড়া স্থানীয় এলাকাবাসী ও প্রবাসীরা মাদ্রাসার উন্নয়নে বিভিন্ন অঙ্কের অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেন। এ সময় বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নতি ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসায় গত ১ নভেম্বর থেকে নূরানী, হিফজ ও কিতাব বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলছে।
© Deshchitro 2024