আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : একসঙ্গে খেলাধুলা, একসঙ্গে বেড়ে ওঠা। একসাথে চলে যাওয়া। স্বজনদের অগোচরে মুহূর্তের ব্যবধানে চিরদিনের জন্য থেমে গেল দুই কন্যা শিশুর জীবন।নাটোরে লালপুর উপজেলা ৮ নং দুড়দুড়ীয়া ইউনিয়ন আট্টিকা গ্রামের জামতলা এলাকায় আপন চাচাতো দুই বোন বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে একই পরিবারের দুই চাচাতো বোন। মাত্র তিন ও চার বছর বয়সী দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার দুটিতে। হৃদয়বিদারক এ ঘটনায় শোকাহত পুরো এলাকাবাসী।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024