কুমিল্লার নাঙ্গলকোটে চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের আয়োজনে রাত্রিকালীন মিনি ফুটবল টুর্নামেন্ট (সিজন-২) শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় নোয়াখালী দলকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করেছে বদরপুর পশ্চিম পাড়া একতা ক্লাব।


৬০ মিনিটের নির্ধারিত খেলায় নোয়াখালী ও বদরপুরের মধ্যে গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে বদরপুর পশ্চিম পাড়া একতা ক্লাব।


টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ঢালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী ইসহাক মজুমদার।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ কুমিল্লার বিশিষ্ট স্যানিটারি ব্যবসায়ী ও ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার ব্যবসায়ী শাহাবুদ্দিন চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল হক, ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি হাসান চৌধুরী, ঢালুয়া ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম মজুমদার, ঢালুয়া ইউনিয়ন যুবদলের নেতা আবু তাহের এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম ভূঁইয়া।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢালুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন। খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ রাছেল।


এ সময় ঢালুয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।


খেলায় বদরপুর পশ্চিম পাড়া একতা ক্লাবের জয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024