|
Date: 2026-10-31 18:46:11 |
লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা।
হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি বাজারে সার বিক্রিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে মেসার্স স্বপন কুমার দেব নামের এক বিএডিসি সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর ২৬) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ডিলারের বিরুদ্ধে সার বিক্রিতে অনিয়ম, অতিরিক্ত দাম আদায় ও কৃষকদের হয়রানির অভিযোগ উঠছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে তদন্ত শুরু হয়।
তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় বিএডিসি ডিলার মেসার্স স্বপন কুমার দেব, মোড়াকরি বাজারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা ও সরকার নির্ধারিত মূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে বাজারে নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024