মোঃ ফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি



কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপি'র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন উপজেলা বিএনপির সভাপতির নিকট জমা দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার(২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মুমুর্দিয়া ইউনিয়ন বিএনপি,র সভাপতির নেতৃত্ব সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা দেওয়া হয়েছে।


এসময়  উপস্থিত ছিলেন উপজেলার বিএনপি,র সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন খান দিলিপ, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি শফিকুর রহমান বাদল, মিজানুর রহমান স্বপন প্রমুখ।




এছাড়াও মুমুর্দিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাদিউল ইসলাম সহ মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপি'র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বৃন্দ, উপজেলা বিএনপি ও মুমুর্দিয়া ইউনিয়ন বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এসময় বক্তারা ত্যাগী এবং বিগত ১৭ বছরের নির্যাতিত, যারা মামলা হামলার শিকার হয়েছেন তাদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়ার আহবান জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024