|
Date: 2026-10-28 20:10:04 |
মোঃফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম।
এ সময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, কুলিয়ারচর উপজেলা শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোঃ সালাউদ্দিন লিচু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মাহফুজুল হক, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান ভূঁইয়া এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাহমুদা খান প্রমুখ।
নবগঠিত এডহক কমিটির সদস্যরা হলেন মোঃ আমির উদ্দিনক সভাপতি, মোঃ মাহমুদুর রহমান সদস্য সচিব, মোঃ অহিদুজ্জামান শিক্ষক প্রতিনিধি এবং রুমা আক্তারক অভিভাবক প্রতিনিধি।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গোলাম মোস্তফা।
© Deshchitro 2024