|
Date: 2026-10-28 18:12:03 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় শ্রীমঙ্গল শহর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদারের সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আজির উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন—উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, যুবদল নেতা মো. সেলিম মিয়া, মো. শাকির আহমেদ, মো. ইসমাইল হোসেন, রাজিব হোসেন, মো. হেলাল উদ্দিন কালা ও মো. জালাল মিয়া, পৌর যুবদল নেতা সুমন আহমেদ ও নুরু মিয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বিগত সরকারের আমলে নির্যাতনের শিকার হওয়া দলীয় নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানান। তাঁরা বলেন, দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন এবং প্রতিকূল পরিস্থিতিতেও সংগঠনের পাশে অবিচল ছিলেন, তাঁদের অবদানকে যথাযথ স্বীকৃতি দিতে হবে।
সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল করতে সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
© Deshchitro 2024