আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে ২৭ অক্টোবর কোষাধ্যক্ষ পদপ্রার্থী ও জারিফ এগ্রো কমপ্লেক্সের স্বত্বাধিকারী মোঃ জসিম উদ্দিন বৈদ্যুতিক পাখা প্রতীকে সমর্থন চেয়ে গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তিনি নাঙ্গলকোট বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত শোনেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং নির্বাচনে তাঁদের দোয়া ও সমর্থন কামনা করেন।

কোষাধ্যক্ষ পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন নির্বাচিত হলে ব্যবসায়ী সংস্থার আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচন ঘিরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আগামী ৩১ অক্টোবরের নির্বাচনে ব্যবসায়ীদের অংশগ্রহণ ও ভোটের মাধ্যমে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024