নীলফামারীর নবনিযুক্ত জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির'র ডোমার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারীর নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির।

এসময় আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ সহ বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা, অপরাধ ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কিত মতবিনিময় করেন জেলা প্রশাসক।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024