|
Date: 2026-10-27 18:32:39 |
কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পরে বছিরন নেছা(৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার তবকপুর মন্ডল পাড়া গ্রামের মৃত নছির উদ্দিন এর স্ত্রী।
আজ মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে দিকে তিনি মন্ডলপাড়া এলাকায় রেললাইন পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে। এ সময় উলিপুর ষ্টেশন থেকে রমনা কমিউটার ট্রেনটি চিলমারি অভিমূখে যাচ্ছিল। দূর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে তার একটি পা এবং একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি মাথায় প্রচন্ড আঘাত পান। ঘটনা স্হলে তার মৃত হয়েছে।
তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ শওকত আলী সরকার জানান, আমি বিষয় টি জেনেছি। রেলওয়ে বিভাগের পুলিশ ঘটনাটি দেখছে।
© Deshchitro 2024