লাখাই থানা পুলিশের সাড়াশি অভিযানে পলাতক সহ ৯ জন গ্রেপ্তার লাখাই থানার পুলিশ পৃথক পৃথক সাড়াশি অভিযান চালিয়ে পলাতক আসামী সহ জন কে গ্রেপ্তার করা হয়েছে।


পলাতক আসামীরা হলেন রফিকুল ইসলাম, বরজু মিয়া, লায়েছ মিয়া,মস্তু মিয়া, শফি মিয়া, সালাম মিয়া, আলাল উদ্দিন আব্দুল মিয়া ও শাহানুর। পুলিশ সুত্রে জানা যায় ২৩ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে লাখাই থানা পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম, বিপুল চন্দ্র দেবনাথ, ইকবাল মাহমুদ, প্রনয় কুমার সরকার, এএসআই আব্দুল হাকিম, গোপাল আচার্য সঙ্গীয় পুলিশ ফোর্স সহ পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক আসামী সহ ৯ জন আসামীকে গ্রেপ্তার করেছে। তারা হলেন লাখাই ইউনিয়নের স্বজনগ্রামের শওকত আকবরের ছেলে রফিকুল মিয়া (২৮) আব্দুল আলীর ছেলে বরজু মিয়া (৫৫) মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে লায়েছ মিয়া (৫৫) মৃত আজীম মিয়ার ছেলে মস্তু মিয়া (৫০) বরজু মিয়ার ছেলে শফি মিয়া (২২) মৃত মনছুর আলীর ছেলে সালাম মিয়া(৪৭) মৃত দুলা মিয়ার ছেলে আলাল উদ্দিন (৫০) এবং মুড়িয়াউক গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে আব্দুল মিয়া (২২) কে সন্দেহ ভাজন আসামী হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে ও  নিয়মিত মামলার আসামী তেঘরিয়া গ্রামের কুতুব আলীর ছেলে শাহানুর (৩২) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার ২৪ অক্টোবর আসামীদের কে প্রিজনভ্যানের মাধ্যমে যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে। আসামী গ্রেপ্তারে পুলিশী তৎপরতা অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024