|
Date: 2026-10-23 15:42:50 |
বাংলাদেশে আগামী পাঁচ বছরে ৬ দশমিক ৩৬ বিলিয়ন বা ৬৩৬ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চলতি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানে একটি শীর্ষ বৈঠকে আমন্ত্রণ জানাবেন। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে সম্ভাব্য বিনিয়োগের এই উদ্যোগের কথা উল্লেখ থাকতে পারে।
নিক্কেই জানিয়েছে, প্রস্তাবিত বিনিয়োগের অর্থ গাড়ি ও অন্যান্য উৎপাদনশিল্পের পাশাপাশি জ্বালানি স্থাপনা নির্মাণে ব্যয় হতে পারে।
এ ছাড়া বাংলাদেশে গড়ে তোলা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী প্রতিষ্ঠানগুলোও এই উদ্যোগের আওতায় আসতে পারে। জাপানের সুমিতোমো করপোরেশনসহ কয়েকটি পক্ষ ওই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নের সঙ্গে যুক্ত রয়েছে।
সূত্র: রয়টার্স
© Deshchitro 2024