জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ করেছেন, 'পারিবারিক শত্রুতার জের ধরে তাঁর কলেজ পড়ুয়া মেয়ে লুবানা ইয়াসমিন হিয়া এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে রাগিব মারজান শিশিরের বিরুদ্ধে পরিকল্পিতভাবে স্বর্ণ চুরির মামলা ঢুকে দিয়ে হয়রানি করা হচ্ছে।' 


লুবানা ইয়াসমিন হিয়া ঢাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক (সম্মান) রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া রাগিব মারজান শিশির একটি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। 


বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ইসলামপুর পৌর শহরের ভেঙ্গুড়া এলাকায় নিজ বসতবাড়িতে সংবাদ সম্মেলন ডেকে তিনি এসব অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা হাফিজুর রহমান বলেন, 'গত ১০ অক্টোবর বনানী থানায় আমার মেয়ে  লুবানা ইয়াসমিন হিয়া এবং ছেলে রাগিব মারজান শিশিরকে আসামি দিয়ে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগে মোবাশ্বিরা রায়হান লিনা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার বাদী সম্পর্কে আমার আত্মীয়। পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে আমাদের হয়রানি করার উদ্দেশ্যে ওই মামলাটি দায়ের করা হয়েছে। এতে আমাদের সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়াসহ আর্থিক ক্ষতি হচ্ছে। হয়রানিমূলক মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। একই সঙ্গে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটনেরও দাবি জানাচ্ছি। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024