মোঃ ফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০ অক্টোবর) বিকেল ৪টায়  ডুমরাকান্দা এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ গ্রহণকারী দল সুমন একাডেমি ও বাজরা ব্রাদার একাদশ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার   উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী,কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম এমপি।
এসময় উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক হাবিবুর রহমান হান্নান,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আলম, সালুয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি আলহাজ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বকুল,সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান সাদেক, সালুয়া ইউনিয়ন বিএনপি, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল,মৎস্যজীবি দল,যুবদল ও ছাত্রদল এবং উপজেলা বিএনপি' বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
খেলায় মাঠজুড়ে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিল।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024