বিশ্ববাজারে মূল্যবান ধাতুর লেনদেনে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম। মঙ্গলবার (২০ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


সর্বশেষ বাজারদর অনুযায়ী, স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ৫৭ দশমিক ৯৭৪ ডলারে অপরিবর্তিত রয়েছে।


অন্যদিকে, প্লাটিনামের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬৩৯ দশমিক ৩৬ ডলারে নেমেছে। প্যালাডিয়ামের দাম কমেছে আরও বেশি, ১.১ শতাংশ। এতে ধাতুটির প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ১ হাজার ১০৭ দশমিক ৬১ ডলারে।


আর মঙ্গলবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৯টা ৯ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২০ দশমিক ৪৯ ডলারে নেমে আসে।


যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্যও শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ দশমিক ১০ ডলারে দাঁড়ায়।


সূত্র: রয়টার্স

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024