|
Date: 2026-10-19 19:48:12 |
পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত।
মিনার হোসেন খান, পলাশ প্রতিনিধি, নরসিংদী
ইমপ্রুভড ইনকাম সিকিউরিটি থ্রো ইন্টারজেনারেশনাল গ্রুপস্ ফর ওল্ডার পিপল ইন বাংলাদেশ প্রকল্প আওতায় নরসিংদীর পলাশে প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ অক্টোবর ২০২৬ রোজ সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব সমন্বয় কমিটির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং রিকের মইনুল হকের সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।
ইমপ্রুভড ইনকাম সিকিউরিটি থ্রো ইন্টারজেনারেশনাল গ্রুপস্ ফর ওল্ডার পিপল ইন বাংলাদেশ পলাশ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) এর আয়োজনে সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আতিকুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা-আয়েশা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা- জুয়েল রানা,সমবায় কর্মকর্তা শাহিদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মাসুম ভুঁইয়া, রিকের মনিটরিং ফ্যাসিলিটেটর মেহেদী হাসান সাব্বির, শারমিন সুলতানাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
সভা শেষে প্রবীণদের মধ্যে শতাধিক ছাতা বিতরন করা হয়।
© Deshchitro 2024