চট্টগ্রাম বাঁশখালী উপজেলার ৭নং সরল ইউনিয়নের ৫৫০ জন মাস্টার রোল ভুক্ত জেলের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। ১৯-১০-২৬ ইংরেজি সোমবার সরল ইউনিয়ন পরিষদ থেকে প্রতিজন জেলেকে ২৫ কেজি করে ৫৫০জনের মাঝে মোট ১৩৭৫০ কেজি চাউল বিতরণ করা হয়। এসময় উপস্থিত থেকে চাউল বিতরণ উদ্ভোদন করেন চট্টগ্রাম ১৬বাঁশখালী আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক জহিরুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন সরল ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার, বাঁশখালী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা দায়িত্ব প্রাপ্ত টেগ অফিসার মোশাররফ হোসেন মানিক,  সরল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রহিম উল্লাহ,৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুন্নবী,ইউপি সদস্য মোঃ তৈয়ব,ইউপি সদস্য মাঃ ছৈয়দুল আলম সহ স্হানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। এসময় মাননীয় সংসদ সদস্য অধ্যাপক জহিরুল ইসলাম ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছ থেকে বক্তব্য শুনেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রধান করেন। অত্র ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024