রংপুরের পীরগাছায় রিকশা, ভ্যান ও অটোরিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 

রোববার (১৮ অক্টোবর) বিকেলে পীরগাছা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


উপজেলা ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি বেলাল আবেদীন। 



উপজেলা ট্রেড ইউনিয়নের সেক্রেটারী আব্দুস ছাত্তার মামুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ওলামা বিভাগের সভাপতি শফিকুল ইসলাম মিলন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসম্পাদক জহির উদ্দিন জুয়েল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সুমন ও অর্থসম্পাদক এনামুল হক সহ অনেকে। 



পরে উপজেলার ১০জন শ্রমিকের মাঝে চেক বিতরণ করা হয়। তারা হলেন কল্যাণী ইউনিয়নের অসুস্থ শ্রমিক মহন্ত কুমারকে ৫০ হাজার টাকা, মোসলেম উদ্দিনকে ৬০ হাজার টাকা, রবিউল ইসলামকে ৪০ হাজার টাকা, পারুল ইউনিয়নের তবারক আলীকে ৩০ হাজার টাকা, দিলদার মিয়াকে ৪০ হাজার টাকা, ইসমাইল হোসেনকে ৪০ হাজার টাকা, কৈকুড়ী ইউনিয়নের শাহ আলমকে ৪০ হাজার টাকা, নুরু মিয়াকে ৫০ হাজার টাকা, আবুল হোসেনকে ৩০ হাজার টাকা এবং ইটাকুমারী ইউনিয়নের নয়ন মিয়াকে ৬০ হাজার টাকা। এর মধ্যে তিনজন শ্রমিক মৃত্যুবরণ করায় তাদের স্ত্রীদের হাতে চেক তুলে দেওয়া হয়।



চেক বিতরণ শেষে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ফারুকুল ইসলাম রাখু।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024