|
Date: 2026-10-19 10:53:02 |
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সার্বজনীন ও ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত ১৪৭টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। পূজামণ্ডপগুলোর গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও প্রশাসনের কর্মকর্তারা সার্বক্ষণিক পরিস্থিতি তদারকি করছেন।
শনিবার রাতে উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন মৌলভীবাজারের স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। এ সময় তিনি পূজামণ্ডপ ও উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পূজার্থী, ভক্ত এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। তিনি পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।
এদিকে, পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার করতে ব্যক্তিগত উদ্যোগে ৫১টি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা নেন এমপি মিঠু।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নছিব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বিএনপি নেতা আলাল উদ্দিন ও আব্দুল কুদ্দুছ স্বপন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি খলিলুর রহমান,অর্থ সম্পাদক সুলতান আহমদ খলিল,সদস্য রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ।
© Deshchitro 2024