|
Date: 2026-10-18 19:36:01 |
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও ছাত্র হিযবুল্লাহ্ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর রবিবার বিকেল ৩টায় উলিপুর বহুমুখী ফাজিল মাদ্রাসা হলরুমে সাংগঠনিক সম্পাদক
মোঃ রাশেদ মিয়ার সঞ্চালনায় ও বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোঃ রাশেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সভাপতি আলহাজ্ব মাওঃ এ কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওঃ মোঃ আবু ইয়াহিয়া, মাওঃ মোঃ শফিকুর রহমান, মাওঃ মোফাখখের আহমদ শামছী।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ মুহাম্মদ মুহেব্বুল হাসান করিমী।
বক্তব্য, মাওঃ মোঃ মোহেব্বুল্লাহ্ ছালেহী ডাঃ হাফেজ ইব্রাহিম, মাওলানা আসাদুজ্জামান প্রমূখ।
সম্মেলন শেষে মোঃ রাশেদ মিয়াকে আহবায়ক ও হাফেজ রাশেদ মিয়াকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ৩ মাসের জন্য দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।#
© Deshchitro 2024