চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহানী কলেজ রোড সংলগ্ন মহেশগঞ্জ বাজার এলাকা থেকে মাত্র দুইদিন বয়সী এক জীবিত কন্যাসন্তানকে উদ্ধার করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, আজ পথচারীরা মহেশগঞ্জ বাজার এলাকায় এক দুইদিনের নবজাতক কন্যাসন্তানকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে তাকে ভর্তি করা হয়।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নবজাতকটির শারীরিক অবস্থার সার্বিক দিক বিবেচনা করে তাকে উন্নত চিকিৎসার স্বার্থে চিকিৎসকরা শিশুটিকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন। বর্তমানে শিশুটি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

​এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসন জানিয়েছে, শিশুটির পরিচয় ও তার পিতা-মাতার সন্ধান বের করার চেষ্টা করা হচ্ছে। শিশুটিকে কে বা কারা রেখে গেছে সে বিষয়েও তদন্তও চলছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024