|
Date: 2026-10-15 08:51:07 |
রংপুরের পীরগাছায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পীরগাছা থানার আয়োজনে থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
পীরগাছা থানা ওসি সেলিম মালিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী।
ওসি তদন্ত আমিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ও মোস্তাফিজার রহমান রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি নির্মল কুমার বর্মন ও সদস্যসচিব দুঃখেশ্বর মালাকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার পীরগাছা উপজেলায় ৯২টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হবে। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছেন সংশ্লিষ্টরা।
© Deshchitro 2024