|
Date: 2026-10-14 11:15:16 |
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা ও সনদ পেয়েছেন
কক্সবাজারের কুতু্বদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব মোঃ শফিউল আলম কুতুবী।
মঙ্গলবার (১৩ অক্টোবর২০২৬) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা ও সনদ গ্রহণ করেন তিনি।
উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পূর্বপ্রস্তুতি গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং উদ্ধার কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়।
© Deshchitro 2024