লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম আগামী মঙ্গলবার শুরু হচ্ছে। লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম-২০২৬ শুরু হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়ন এর ১ নম্বর ওর্যাড থেকে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানা যায়। উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে লক্ষ্যে ইতিমধ্যে উপজেলার ৬ ইউনিয়ন এর ৫৪ টি ওর্য়ার্ডে ৫৪ জন তথ্য সংগ্রহ কারী ও ৬ জন সুপার ভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জন তথ্য সংগ্রহ কারী ও ২ জন সুপার ভাইজার কে গত ১০ ও ১১ অক্টোবর এ ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল তথ্য সংগ্রহ কারী ও সুপার ভাইজার এর প্রশিক্ষণ চলবে। প্রাপ্ত তথ্যে আরোও জানা যায় উপজেলার ১৭১৫৩৩ জন জনসংখ্যা অধ্যুষিত লাখাইয়ে ৩৫৬০০ খানা রয়েছে। ফ্যামিলি কার্ড কার্যক্রম চলাকালীন সময়ে তথ্য সংগ্রহ কারীরা খানা ভিত্তিক তথ্য সঠিকভাবে প্রতিটি খানায় উপস্থিত হয়ে নির্ভূল তথ্য সংগ্রহ করবে। এ ক্ষেত্রে খানা ভিত্তিক বসবাসকারী সদস্যদের সঠিক তথ্য সংগ্রহে সহযোগিতা করতে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায়। ফ্যামিলি কার্যক্রম নিয়ে সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে এক প্রেস কনফারেন্স এর আয়োজন করা হয়। এতে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা নিপুণ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্স উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন,সিনিয়র সহসভাপতি আশীষ দাশগুপ্ত , লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, সাংবাদিক সুমন আহমেদ বিজয়, কামরুল হাসান সুজন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল সহ নেতৃস্থানীয় ব্যক্তি বর্গ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024